বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আংশিক যুদ্ধবিরতি ঘোষণা লেবাননের
/ ৪৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

এনএনবি : ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে লেবানন। এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর যুদ্ধকে উস্কে দেওয়া এক সংঘাত কিছুটা হলেও প্রশমিত হতে পারে। ওয়াশিংটনের লেবানন দূতাবাসের বরাত দিয়ে রয়টার্স রয়টার্স জানিয়েছে, এই সমঝোতা লেবাননে চলমান যুদ্ধের অবসান ঘটাবে না। কিন্তু এটি ইসরায়েলকে বৈরুত ও এর আশপাশে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত শহরতলিগুলোতে হামলা চালানো থেকে বিরত রাখবে আর লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানো বন্ধ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথম এই সমঝোতার ঘোষণাটি দিয়ে জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতাকারীদের মাধ্যমে বা কোনোভাবে কখনোই হিজবুল্লাহর সঙ্গে কথা বলেননি। হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভ্ক্তু করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও জানিয়েছেন, বৈরুতে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া কোনো ইসরায়েলি বাহিনী থাকলে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্চে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল দখল করে নেয়। সোমবার সন্ধ্যায়ও সেখানে দুপক্ষের মধ্যে শত্রুতা অব্যাহত ছিল। মঙ্গলবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের উত্তরাঞ্চলে আসা দুটি প্রজেক্টাইল বাধা দিয়ে ধ্বংস করেছে তারা আর এতে কেউ আহত হয়নি। ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখবে। লেবাননে ইসরায়েলি স্থল বাহিনীগুলো জাহরানি নদীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ২৫ বছরের মধ্যে লেবাননের এতোটা ভেতরে আর অনুপ্রবেশ করেনি তারা। লেবাননের পার্লামেন্টের হিজবুল্লাহ দলীয় সদস্য হাসান ফাদলাল্লাহ জানিয়েছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে হিজবুল্লাহ পুরো লেবাননজুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সমর্থন করবে।
লেবানন জানিয়েছে, বুধবার ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতি সম্প্রসারণের চেষ্টা করবে। তেমনটি হলে ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা তিন মাস বয়সী যুদ্ধটির অবসান ঘটানোর নতুন করে শুরু করা প্রচেষ্টার পথ পরিষ্কার হতে পারে। শান্তি আলোচনার আলোচকরা একটি প্রাথমিক কাঠামোর বিষয়ে একমত হতে না পারায় প্রক্রিয়াটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে মাঝপথে থমকে আছে। ইরানে যুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপটের একটি অংশ হিসেবে ২ মার্চ ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হয়। তারপর থেকে এটি ওই বৃহত্তর যুদ্ধের সঙ্গে সম্পর্কিত হয়েই আছে। যুদ্ধ অবসানের যে কোনো চুক্তির শর্ত হিসেবে ইরান লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের জোর দাবি জানিয়েছে, অথচ যুক্তরাষ্ট্র বলছে যে এই দুই সংঘাত পৃথক ঘটনা। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেছেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিটি সব রণাঙ্গনে একটি দ্ব্যর্থহীন যুদ্ধবিরতি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ