বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলার জেরে আলোচনা স্থগিতের ঘোষণা ইরানের
/ ১১২ দেখা হয়েছে
বার : সোমবার, ১ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

আন্তজার্তিক ডেক্স ॥ লেবাননে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। এই সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাত নিয়ে বিভিন্ন বিশ্লেষণ সামনে আসছে। ইরান সর্বশেষ স্পষ্ট করে বলেছে, লেবানন ও গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হবে না। লেবাননের রাজধানীতে ভয়াবহ পরিস্থিতি, পালাচ্ছেন বাসিন্দারা এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছিল, নতুন কোনো সংঘাত শুরু হলে তা অঞ্চলের বাইরে আরও বিস্তৃত হতে পারে এবং প্রতিপক্ষকে ‘চরম ধ্বংসাত্মক জবাব’ দেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও সতর্ক করে বলেছিলেন, ভবিষ্যৎ প্রতিশোধে একাধিক চমক থাকতে পারে এবং সামরিক বাহিনী নতুন ফ্রন্ট ও নতুন অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। ফের যুদ্ধ শুরু হলে ইরানের কৌশল কী হতে পাওে যুদ্ধ আবার শুরু হলে ইরান সরাসরি সামরিক সংঘর্ষের বদলে অর্থনৈতিক ও আঞ্চলিক চাপ সৃষ্টির কৌশল নিতে পারে। ইরান বর্তমানে হরমুজ প্রণালিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ২০২৩ সালে বিশ্ব সমুদ্রপথে পরিবাহিত তেলের ১০ শতাংশের বেশি এই প্রণালি দিয়ে গেছে। ২০২৪ সালে হুথিদের হামলার পর এই রুটে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে। জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ উমুদ শোকরি বলেন, হরমুজ ও বাব আল-মান্দে ব— দুটি রুট একসঙ্গে অস্থিতিশীল হলে বিশ্বজুড়ে তেলের দাম, পরিবহন খরচ ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তবে তিনি সতর্ক করে বলেন, বাব আল-মান্দেব পুরোপুরি বন্ধ করা ইরানের জন্য তুলনামূলকভাবে কঠিন হবে এবং এতে আন্তর্জাতিক নৌবাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনাও বেশি। নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র যদি ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তেহরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানতে পারে। এনিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমাদ বাকশায়েশ আরদেস্তানি বলেন, যদি ইরানের তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল কূপেও হামলা চালানো হতে পারে। ইরান অতীতে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ও আঞ্চলিক স্থাপনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা দেখিয়েছে। সম্ভাব্য বড় সংঘাত হলে ইউরোপের কিছু মার্কিন ও ন্যাটো ঘাঁটিও লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব হুমকির অনেকটাই রাজনৈতিক বার্তা এবং বাস্তবে এগুলো বাস্তবায়ন করা ইরানের জন্য অত্যন্ত উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা যত বাড়ছে, কূটনৈতিক সমাধানের পথ ততই জটিল হয়ে পড়ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ