বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যে কারণে ফেসবুক ডিলিট করতে চান তুষি
/ ৪৮ দেখা হয়েছে
বার : সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী নাজিফা তুষি। অনুষ্ঠানে ঈদ উদযাপন, ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। আলাপচারিতার একপর্যায়ে তুষির কাছে জানতে চাওয়া হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন, কোনো ছবি, লুক কিংবা ব্যক্তিগত বিষয় নিয়েও সমালোচনা করেন-এসব তিনি কীভাবে গ্রহণ করেন। জবাবে নাজিফা তুষি বলেন, ‘সত্যি কথা বলতে আমি ফেসবুকটা ডিলিট করে দিতে চাই। কারণ এই কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার ভালো লাগে না।’
অভিনেত্রীর ভাষ্য, সমাজে নায়িকাদের নিয়ে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে গেছে, যা তার কাছে অস্বস্তিকর মনে হয়। তুষি বলেন, ‘আমি অভিনয় করি, মানুষ আমাকে অভিনেত্রী বা নায়িকা বলে। কিন্তু নায়িকাদের যে একটা নির্দিষ্টভাবে দেখতে হবে, সবসময় তৈরি হয়ে থাকতে হবে, পুতুলের মতো থাকতে হবে- এই বিষয়গুলো আমার ভালো লাগে না। এগুলো অনেক সময় বোঝা মনে হয়।’ তিনি আরও বলেন, নিজের ইচ্ছায় সাজতে তার আপত্তি নেই। তবে সমাজের প্রত্যাশা পূরণের জন্য সবসময় নির্দিষ্ট ছাঁচে নিজেকে উপস্থাপন করার চাপ তিনি সমর্থন করেন না। তার ভাষায়, ‘আমার যখন সাজতে ইচ্ছা করবে, আমি সাজব। সেটা একান্তই আমার নিজের ইচ্ছা হওয়া উচিত। কিন্তু অনেক সময় মনে হয়, মানুষ একজন নারীকে নির্দিষ্ট একটা ফ্রেমে দেখতে চায়।’
নারীর আত্মবিশ্বাস ও নিজস্ব সত্তার প্রসঙ্গ টেনে তুষি বলেন, ‘বোল্ডনেস শুধু মেকআপে না। বোল্ডনেস হচ্ছে নিজের ত্বকে, নিজের মতো করে স্বাচ্ছন্দ্যবোধ করা। তুমি যেমন আছো, সেটাই গুরুত্বপূর্ণ। কী পরলে, কী পরলে না, স্যান্ডেল পরলে নাকি হিল পরলে- এসব আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না।’ এ সময় সমাজে নারী ও পুরুষের প্রতি ভিন্ন ধরনের প্রত্যাশার বিষয়টিও তুলে ধরেন তিনি। তুষির মতে, নারীদের চেহারা, পোশাক ও উপস্থাপন নিয়ে যে চাপ তৈরি করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা অনেক কম।
তিনি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে মেয়েদের আরও বেশি কথা বলা উচিত। নিজের মতো থাকার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ। একটা ছেলেকে তো এত চাপের মধ্যে দিয়ে যেতে হয় না।’ সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ব্যক্তিগত স্বাধীনতা, সৌন্দর্যের প্রচলিত ধারণা এবং নারীদের ওপর আরোপিত সামাজিক চাপ নিয়ে নাজিফা তুষির এই মন্তব্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রীর মতে, সময় এসেছে বাহ্যিক সাজসজ্জার গ-ি পেরিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় ও আত্মবিশ্বাসকে বেশি গুরুত্ব দেওয়ার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ