কৃষি প্রতিবেদক ॥ টবে ডালিম চাষ ও পরিচর্যায় করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। বর্তমান সময়ে টবে বিভিন্ন ফলের চাষ বেশ জনপ্রিয়। এসব ফলের মধ্যে ডালিম চাষ অন্যতম। আসুন জেনে নেই টবে ডালিম চাষ ও পরিচর্যায় করণীয় সম্পর্কে-
টবে ডালিম চাষ ও পরিচর্যায় করণীয়ঃ টবে ডালিম চাষ করতে চাইলে অবশ্যই টবের আকার সঠিক হওয়া প্রয়োজন। ডালিম চাষের জন্য অন্ততপক্ষে দেড় ফুট বাই দেড় ফুট সাইজের টব ব্যবহার করতে হবে। এর থেকে ছোট টবে ডালিম চাষ করা যাবে না। এখানে টবে ডালিম চাষের মাটি তৈরি থেকে শুরু করে ডালিম গাছের যত্ন ও পরিচর্যার সবগুলো ধাপ একে একে তুলে ধরা হলো। টবে ডালিম চাষ এর জন্য মাটি তৈরিঃ টবে ডালিম চাষের জন্য মাটি তৈরি করার সময় প্রথমেই আপনার টবের বা ড্রামের নিচে চার থেকে পাঁচটি ছিদ্র করে নিতে হবে। মাটি তৈরি সময় দুই ভাগ বেড়ে ১০ ভাগ মাটি এবং এক ভাগ জৈব সার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এর সাথে ৪০ গ্রাম পরিমাণ টিএসপি এবং ৪০ গ্রাম পটাশ এবং ১৫০ গ্রাম পরিমাণ হাড়ের গুড়া খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিন। সবগুলো সার মেশানোর পর টবটি মাটি বোঝাই করে এভাবে অন্তত ১০ দিন রেখে দিন। এরপর টবে ডালিমের কলম চারা রোপন করতে পারেন। রোপণের সময় টপ ড্রামের উপরের কিছু অংশ খালি রাখুন এতে পানি দিতে সুবিধা হবে।
টবে ডালিম গাছের যত্ন ও পরিচর্যাঃ টবে ডালিম চাষ পদ্ধতি তে এদের যত্ন ও পরিচর্যা করা টা খুবই প্রয়োজনীয় একটি কাজ। গাছে কোন রোগ বালাইয়ের আক্রমণের সঙ্গে সঙ্গে প্রতিষেধক এর ব্যবস্থা নিতে হবে। এছাড়া প্রথমবার সার প্রয়োগের পর ও গাছের সার এর প্রয়োজন হয়। এজন্য দুই সপ্তাহ পর পর ডালিম গাছে কিছু পরিমাণ তরল সার প্রয়োগ করুন। তরল সার তৈরি করতে ২০০ গ্রাম পরিমাণ সরিষার খোল সাত থেকে আট দিন পানিতে ভিজিয়ে রাখুন। টবে ডালিম চাষ করার সময় তরল সার ব্যবহার করলে গাছের গ্রোথ ভালো থাকে এবং গাছ সুস্থ সবল থাকে। বর্ষার সময় আপনাকে অবশ্যই গাছের জন্য আলাদা কিছু কেয়ার নিতে হবে। বর্ষার সময় টবের গোড়ার মাটি একেবারে সম্পূর্ণরূপে ভরে দিন। যেন পানির উপর দিয়ে গরিয়ে বাইরে পড়ে যায়। একই ডালে অতিরিক্ত ফল ধরলে ছোট এবং দুর্বল ফলগুলো ছিড়ে ফেলুন ফলে অন্য ফলগুলো দ্রুত বড় হবে।


