বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে
/ ৩২ দেখা হয়েছে
বার : রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ হিজাব পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কট্টরপন্থীদের ট্রলের মুখে পড়েছেন বলিউড ও ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্প্রতি আবুধাবিতে বেড়াতে যান অঙ্কিতা। সেখান থেকে স্বামীর সঙ্গে একগুচ্ছ রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতেই একশ্রেণির নেটিজেনের উগ্র মন্তব্য ও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ। ছবিগুলো দেখার পর কট্টরপন্থী নেটিজেনদের একটি অংশ অঙ্কিতাকে লক্ষ্য করে নেতিবাচক মন্তব্য করা শুরু করে। তাঁর ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ মন্তব্য করেন, ‘হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?’ আবার কেউ সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি কি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছেন?’ ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে একযোগে অঙ্কিতাকে আনফলো করার ডাকও দিয়েছেন।
অঙ্কিতার হিজাব পরাকে কেন্দ্র করে নেটদুনিয়া এখন দুই ভাগে বিভক্ত। মুসলিম রীতি মেনে মাথায় হিজাব পরায় অনেকে যেমন অভিনেত্রীর ওপর চটেছেন, তেমনি অনেকে আবার অঙ্কিতার এই পোশাকের মধ্যে খুঁজে পেয়েছেন ধর্মীয় সহনশীলতার সুন্দর বার্তা। হিজাব নিয়ে অঙ্কিতাকে কটাক্ষ করায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা। অনেকেই উল্লেখ করেন যে, ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে মাথা ঢেকে রাখা বা নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা সাধারণ নিয়মের অংশ। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় স্থানের নিয়মকে সম্মান জানিয়েই অঙ্কিতা ওই পোশাক পরেছিলেন। সংকীর্ণ মানসিকতা পরিহার করে অন্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। এই বিতর্ক নিয়ে অঙ্কিতা বা ভিকি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে ট্রলারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভক্তদের এই ঐক্যবদ্ধ অবস্থান সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ