বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে, কখন, কোথায়
/ ৭২ দেখা হয়েছে
বার : রবিবার, ৩১ মে, ২০২৬, ২:২১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে নামবে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, সেটা আগেই জানা গেছে। এবার এই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে আগামী ৭ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ১০ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে লা আলবিসেলেস্তেরা। ম্যাচটির ভেন্যু আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়াম। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ম্যাচ দুটি নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করতে এবং টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি নিতে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুযোগ। বিশ্বকাপে আর্জেন্টিনার ঘাঁটি হবে কানসাস সিটি। খেলোয়াড়দের বিশ্রাম, পুনরুদ্ধার কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার জন্য এই শহরকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। অনুশীলনের জন্য তারা ব্যবহার করবে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য কিছুটা চিন্তা ভর করছে স্কালোনির মাথায়। চোটে পড়েছেন দলটির বেশ কিছু ফুটবলার। তবে আশার কথা হলো, কারও চোটই বাদ পড়ার মতো না। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দলের সবাইকে গ্রুপ পর্বেই খেলাতে পারবেন স্কালোনি। তবে সতর্কতার অংশ হিসেবে গা গরমের ম্যাচে কয়েকজনকে মাঠের বাইরে রাখতে পারেন এই কোচ। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ‘জে’ গ্রুপে ২২ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ