বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ॥ যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪০
/ ১১৩ দেখা হয়েছে
বার : রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুষ্টিয়ার মিরপুরে তালবাড়ীয়া এলাকার রবিবার দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জিয়াউল ইসলাম (৪৫)। এ ঘটনায় সেনাসদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকার কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত জিয়াউল ইসলাম ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি হিমেল পরিবহনের যাত্রী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেল পরিবহনের একটি বাস খুলনা থেকে জামালপুর যাচ্ছিল। অন্যদিকে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনায় যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, দুটি বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সেনাসদস্য মেহেদী হাসান বলেন, ‘বগুড়া থেকে বাসটি ছেড়েছিল।

বিভিন্ন স্থান থেকে সেনাসদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ সামনে দ্রুতগতিতে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে আমাদের বাসটির সংঘর্ষ হয়। এতে কমবেশি সবাই আহত হন।’হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম বলেন, ‘চাকরির পরীক্ষা দিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলাম। এ সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।’ কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘বাসটিতে ৪০-৪২ জন সেনাসদস্য ছিলেন। তাঁরা সবাই সেনাবাহিনীতে নতুন রিক্রুট হয়েছেন। কমবেশি অনেকে আহত হয়েছেন। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন সিভিলিয়ান (বেসামরিক) নিহত হওয়ার খবর পেয়েছি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ