বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কলেবর বাড়ছে শুভেন্দুর মন্ত্রিসভার, ঠাঁই পেতে পারেন রুদ্রনীল
/ ৩৫ দেখা হয়েছে
বার : রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও পাঁচ সদস্য।সেই শপথের তিন সপ্তাহ পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আগামীকাল সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে যাচ্ছে। রাজ্য সরকার এখনো নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা না করলেও শুভেন্দু অধিকারী সর্বোচ্চ আরও ৩৮ জনকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন। ভারতীয় সংবিধানের ৯১তম সংশোধনী অনুযায়ী, কোনো রাজ্যের মন্ত্রিপরিষদের আকার বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি হতে পারে না। পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্যসংখ্যা ২৯৪ হওয়ায় মন্ত্রিসভার সর্বোচ্চ সদস্যসংখ্যা দাঁড়ায় ৪৪। সরকার ও বিজেপি সূত্রের দাবি, শুভেন্দু অধিকারী প্রায় ২০ জন অতিরিক্ত বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারেন। দলের এক নেতা বলেন, ‘বাকি পদগুলো আপাতত খালি রাখা হবে।’ ইতিমধ্যে শপথ নেওয়া পাঁচজন মন্ত্রিসভার সদস্যের মাধ্যমে নারী (অগ্নিমিত্রা পল), মতুয়া সম্প্রদায় (অশোক কীর্তনীয়া), রাজবংশী সম্প্রদায় (নিশীথ প্রামাণিক) এবং আদিবাসীদের (ক্ষুদিরাম টুডু) প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। দলের নেতাদের মতে, সম্প্রসারিত মন্ত্রিসভায় অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্বও দেখা যাবে। বিজেপির এক নেতা বলেন, ‘নতুন তালিকায় নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বিজেপির অগ্রাধিকারের মধ্যে থাকবে। উত্তরবঙ্গও আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।’ উত্তরবঙ্গের মাথাভাঙ্গার বিধায়ক নিশীথ প্রামাণিককে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে এবং কোচবিহার-দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোসকে বিধানসভার স্পিকার করা হয়েছে। সূত্রগুলোর মতে, ওই অঞ্চল থেকে আরও দুজন বিধায়ক—দীপক বর্মণ ও শংকর ঘোষ মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। একইভাবে সম্প্রসারিত মন্ত্রিসভায় দুই বা তার বেশি নারী মুখ এবং একজন নারী অভিনেত্রীও অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানিয়েছেন দলের এক নেতা। তিনি আরও বলেন, অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া রুদ্রনীল ঘোষও মন্ত্রিসভার দৌড়ে রয়েছেন। সাংবাদিক থেকে রাজনীতিবিদ হওয়া স্বপন দাশগুপ্ত ও জগন্নাথ চট্টোপাধ্যায়ও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সাবেক রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন বলে জানা গেছে। দলের এক নেতা বলেন, ‘আমাদের দলে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রেও কারা মন্ত্রিসভার সদস্য হবেন এবং কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই শেষ সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধু বলতে পারি, কিছু চমক রয়েছে। তবে সেগুলো জানতে হলে সবাইকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ