ঢাকা অফিস ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে। আজ রোববার দুপুরে রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এ সময় তিনি কালশীতে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। আসিফ বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের মাধ্যমে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ অভিযান ঘিরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালতকালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত বস্তি পরিদর্শনকালে আসিফ মাহমুদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গত পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসন, জরুরি ত্রাণসহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


