বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দুই বছর পর গান গাইতে ঢাকায় আসছেন অনুপম রায়
/ ৪০ দেখা হয়েছে
বার : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ পশ্চিমবঙ্গের শিল্পী হলেও অনুপম রায় বাংলাদেশেও সমান জনপ্রিয়। তাঁর কথা, সুর আর কণ্ঠ এক যুগের বেশি সময় ধরে মুগ্ধ করে চলেছে দুই বাংলার শ্রোতাদের। ভক্তদের টানে অনেকবার বাংলাদেশে এসেছেন অনুপম। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজিত কনসার্টে গান শুনিয়েছেন। অনুপম সব সময়ই বলে এসেছেন, বাংলাদেশের শ্রোতাদের গানের বোধ ও ভালোবাসা তাঁকে বারবার এ দেশে টেনে আনে। ওপার বাংলার মতো এ দেশেও তাঁর অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে, যাঁরা প্রিয় শিল্পীকে সামনাসামনি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। তবে দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ভক্তরা অনুপম রায়ের দেখা পাচ্ছিলেন না। অনুপম নিজেও মিস করছিলেন এই মুহূর্তগুলো। অবশেষে বাংলাদেশের গানপাগল শ্রোতাদের জন্য এল সুখবর। নিজের চেনা সুর আর মন ছোঁয়া গানের ম্যাজিক নিয়ে আবারও ঢাকায় আসছেন অনুপম রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন কনসার্টের ঘোষণার পর থেকে অনুপমের এই ঢাকা সফর নিয়ে ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ২৬ জুন ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। সঙ্গে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড। কনসার্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে বৃষ্টির বিষয়টি মাথায় রেখে কোনো ইনডোর ভেন্যুতে কনসার্টটি করার ইচ্ছা আয়োজকদের। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকিট বিক্রি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ