বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদ বাজারে গরম মসলায় ঝাঁজ
/ ৪৬ দেখা হয়েছে
বার : বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ রাত পোহালেই কোরবানির ঈদ। বিশেষ এই দিনে পশু কোরবানির সঙ্গে মসলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে কারণে চাহিদার সঙ্গে সঙ্গে মসলার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যদিও ঈদের আগেই কয়েক দফায় বেড়েছে মসলার দাম। মাংস রান্নার প্রয়োজনীয় মসলা হিসেবে এলাচ, জিরা ও গোলমরিচের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গোলমরিচ ও জিরার দাম। কালো গোলমরিচের দাম কেজি প্রতি ২০০-৩০০ টাকা বেড়েছে। আর কেজিপ্রতি জিরা ৫০০-৫৫০ টাকা থেকে বেড়ে ৭০০ থেকে ৭৫০ টাকায় হয়েছে। বুধবার (২৭ মে) মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে আরও দেখা গেছে, মসলা জাতীয় পণ্যের মধ্যে দারুচিনি (চীন) প্রতিকেজি ৪৮০-৫২০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) প্রতিকেজি ৫০০-৫৫০ টাকা, লবঙ্গ প্রতিকেজি ১৫০০-১৬০০ টাকা, এলাচ প্রতিকেজি ৪৫০০-৫২০০ টাকা, কিসমিস ৭৫০-৮০০ টাকা, আলু বোখারা কেজিপ্রতি ১৩০০-১৪০০ টাকা, জয়ফল প্রতি পিচ ১০ টাকা, গোলমরিচ (সাদা) ১৪০০-১৬০০ টাকা, গোলমরিচ (কালো) ১১০০-১৩০০ টাকা এবং ধনিয়ার গুঁড়া কেজি বিক্রি হচ্ছে ২৫০-২৮০ টাকায়। অন্যদিকে দেশি পেঁয়াজ প্রতিকেজি ৪০-৪০ টাকা, ভারতীয় বড় পেঁয়াজ ৩৫-৪০, রসুন (চীন) প্রতিকেজি ১৪০, দেশি রসুন ৯০-১২০ এবং আদা ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে এপ্রিল মাসে পেঁয়াজ ৩০-৪৫ টাকা, দেশি রসুন ৮০-১১০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, ধনিয়ার গুঁড়া ২০০-২৮০ টাকা, হলুদ গুঁড়া ৪০০ টাকা, সয়াবিন তেল ৫ লিটার ৯৭০ টাকা, শুকনো মরিচ গুঁড়া ৫০০ টাকা, দারুচিনি ৪৫০-৫০০ টাকা, লবঙ্গ ১৩৫০-১৪০০ টাকা এবং এলাচ ৫ হাজার টাকার নিচে বিক্রি হয়েছে। এ বিষয়ে মসলা বিক্রেতা সহিদ মিয়া ঢাকা পোস্টকে বলেন, মসলার বাজার সব সময়ই আমদানি নির্ভর। যারা আমদানি করে সেখানে থেকে বাড়ালে মসলার দাম বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে আমার দৃষ্টিতে দুই-একটি পণ্য ছাড়া অধিকাংশ মসলার দাম খুব বেশি বাড়েনি। আর কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, কোরবানির ঈদ মূলত মসলার মৌসুম হওয়ায় বাজারে কিছুটা চাপ থাকবেই। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম তুলনামূলক কম বেড়েছে। আবার কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ