বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদে আসছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার গান
/ ৪৮ দেখা হয়েছে
বার : বুধবার, ২৭ মে, ২০২৬, ১:০০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে বড় পর্দার কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। দৃশ্যধারণের কাজ শেষ হলেও আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানালো, কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার গান। আর ঈদের পর সিনেমাটি জমা দেওয়া হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গান। ‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস; তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার’—এমন কথার গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা। সুরকার প্রিন্স মাহমুদ বললেন, ‘৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগে। এটা কোনো কমার্শিয়াল গান নয়। কানে হেডফোন লাগিয়ে শোনার মতো গান জোছনায় ভাসা শহর। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।’ তানযীর তুহীন বলেন, ‘প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে। ডোডোর গল্প সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। এতে আরও আছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ