বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই দিয়ে পুলিশে
/ ৬০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৩ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে সৎ নানাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা নানা শাহাবুল ইসলামকে (৪৭) গণধোলাই দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নানাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক শাহাবুল ইসলাম দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী মেয়েটির নানীর দ্বিতীয় স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভুক্তভোগী মেয়ে তাঁর নানীর কাছে বেড়াতে যায়। আজ মঙ্গলবার সকালে ঘরে কেউ না থাকার সুযোগে সৎ নানা শাহাবুল ইসলাম তাঁকে ধর্ষণ করেন। কিশোরী মেয়েটির চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে শাহাবুলকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নাতনিকে ধর্ষণ চেষ্টা, দাদা কারাগারেনাতনিকে ধর্ষণ চেষ্টা, দাদা কারাগারে ঘটনা জানার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদা ইয়াসমিন ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনার বলেন, “আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ