বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মুক্তি পেয়েছে ‘বনলতা সেন’র প্রথম গান ‘এখানে কেউ নেই’
/ ৪১ দেখা হয়েছে
বার : সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এলো নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’র প্রথম গান ‘এখানে কেউ নেই’। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আবহসংগীত, দৃশ্যায়ন ও রহস্যঘেরা উপস্থাপনায় গানটি এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ‘কোথাও কেউ নেই’ গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। গানটির সুর, সংগীত আয়োজন এবং কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। তার কণ্ঠের আবেগময় পরিবেশনা ও সংগীতের ভিন্নধর্মী কম্পোজিশন গানটি আরও গভীরতা দিয়েছে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা। প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে গানটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের গানের মধ্যে এটি অন্যতম নান্দনিক ও রহস্যময় উপস্থাপনা। গানের প্রতিটি দৃশ্যে যেন লুকিয়ে আছে গল্পের নতুন নতুন ইঙ্গিত। ফলে গানটি শুধু একটি মিউজিক ভিডিও হিসেবেই নয়, বরং পুরো চলচ্চিত্রের প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নির্মাণশৈলী দর্শকদের নজর কেড়েছে। তার উপস্থাপনায় গানটির ভিজ্যুয়াল ভাষা হয়ে উঠেছে অনেকটাই কাব্যিক ও প্রতীকধর্মী। আলো-ছায়ার ব্যবহার, চরিত্রগুলোর অভিব্যক্তি এবং দৃশ্য বিন্যাসে তৈরি হয়েছে এক ধরনের রহস্যময় আবহ, যা দর্শকদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ‘বনলতা সেন’ শুধু একটি প্রেমের গল্প নয়; এতে উঠে আসবে মানুষের অন্তর্গত নিঃসঙ্গতা, স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন এবং সময়ের ভেতরে হারিয়ে যাওয়া অনুভূতির গল্প। আর সেই আবহেরই প্রথম আভাস মিলেছে ‘কোথাও কেউ নেই’ গানটিতে। এর আগে সিনেমাটির বিভিন্ন পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার প্রথম গান প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে গেছে। অনেকেই মনে করছেন, ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘বনলতা সেন’ হতে পারে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন তিনি। গল্প, সংগীত ও দৃশ্যায়নের সমন্বয়ে নতুন অভিজ্ঞতা দিতে চায় পুরো টিম। আর সেই যাত্রার প্রথম ধাপ হিসেবেই প্রকাশ করা হয়েছে ‘কোথাও কেউ নেই’। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বনলতা সেন’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ