বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পাকিস্তানের কোয়েটায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ১৪
/ ৩৬ দেখা হয়েছে
বার : সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

এনএনবি : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রেললাইনে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির সরকার।
আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ হামলার ঘটনায় আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছে। বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর গুলিবর্ষণও করা হয়। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, রোববার সকালে কোয়েটার চমন ফটকের কাছে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে একটি শাটল ট্রেন ছিন্নভিন্ন হয়ে গেছে আর এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এপিপি রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েন্ট ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় সকাল ৮টার একটু পরে এটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিস্ফোরণটি ধরন তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
বিস্ফোরণের কথা নিশ্চিত করে পাকিস্তান রেলওয়ে জানিয়েছে, জরুরি অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রাক ও রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
এপিপি জানিয়েছে, বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে, দুটি বগি উল্টে গেছে। নিরাপত্তা বাহিনীগুলো তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে উদ্ধার অভিযান শুরু করে। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে রেললাইনের পাশে পার্ক করে রাখা অনেকগুলো গাড়ি ধ্বংস হয়ে গেছে ও সংলগ্ন ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এর আওয়াজ শহরের প্রায় সব অংশ থেকে শোনা গেছে। দমকল কর্মীরা প্রাণান্ত চেষ্টার পর রেললাইনের নিকটবর্তী গাড়িগুলো ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এক ভিডিওতে দেখা গেছে, এক ডজনেরও বেশি প্রাইভেট কার আগুনে পুড়ে গেছে আর গাড়িগুলো থেকে কালো ধোঁয়া উঠছে। পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এতে ‘বহু নিরাপরাধ মানুষের প্রাণ গেছে আর অনেকে আহত হয়েছে’ বলে মন্তব্য করেছেন তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ