কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদ বিন-হাসান। মুখ্য আলোচক ছিলেন ড. মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন. মোহাম্মদ জসীম উদ্দিন, সোহরাব উদ্দিন, কুতুব উদ্দিন আহমেদ এবং জাকির হোসেন সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। সভায় জাতীয় কবি নজরুলের লেখা অসামান্য গান, কবিতা আমাদের বাঙ্গালী মুসলিম সমাজের এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে আছে। তাই কবি কাজী নজরুলের গান, কবিতাকে নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপক ভাবে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।


