বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিজেকে নির্বোধ ডাকার প্রসঙ্গে ট্রাম্প আমি সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি
/ ৩৭ দেখা হয়েছে
বার : রবিবার, ২৪ মে, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অনেক মানুষ তাকে নির্বোধ হিসেবে ডাকে। তিনি সত্যিই নির্বোধ কি না সেটি জানতে নিজের মানসিক স্বাস্থ্য ও জ্ঞানের পরীক্ষা করেছেন।  স্থানীয় সময় শুক্রবার (২২ মে) নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা জীবনে যত মানুষের সাথে দেখা করেছেন তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি আমি। আপনারা কি একজন স্মার্ট ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না?’ এরপর নিজেকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প জানান, তাকে যদি কেউ স্বৈরাচার একনায়ক বলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যখন তাকে নির্বোধ ডাকে, তখন তিনি সবচেয়ে অপমানিত হন। ট্রাম্প বলেন, ‘তারা আমাকে একটি খারাপ বিষয় নিয়ে আঘাত করে। তারা বলে আমি নির্বোধ। আমি এ নিয়ে আমার চিকিৎসককে বলেছি, কেউ যদি আমাকে স্বৈরশাসক একনায়ক ডাকে, এ নিয়ে আমি মাইন্ড করি না। কিন্তু আমাকে কেউ নির্বোধ ডাকুক, আমি চাই না।’ ‘আমি চিকিৎসককে বলেছি আমার কি করা উচিত? এমন কোনো পরীক্ষা আছে যা আমি করতে পারি। চিকিৎসক বলেন, ‘‘স্যার এমন পরীক্ষা আসলে রয়েছে, জ্ঞান পরীক্ষা।’’ আমি তাকে জিজ্ঞেস করেছি, কতজন প্রেসিডেন্ট এই পরীক্ষা করেছেন। তিনি জানান, কোনো প্রেসিডেন্ট করেনি।’ ট্রাম্প জানান, যখন তার জ্ঞানের পরীক্ষা শুরু হয় তখন শুরুর দিকে করা প্রশ্নগুলো সহজ ছিল। কিন্তু শেষ দিকে বেশ কঠিন প্রশ্ন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ