কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মোঃ সোহরাব উদ্দিনকে গতকাল ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাক)। ডুসাকের নেতৃবৃন্দ জানান, অধ্যক্ষ মোঃ সোহরাব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন ধরেই সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানে সম্পৃক্ত রয়েছেন। তিনি একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করেছেন। বর্তমানে তিনি ডুসাকের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় ডুসাক নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসাকের সভাপতি মোঃ রফিকুল আলম টুকু, সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইনসহ সংগঠনের অন্যান্য অনেক সদস্য।


