বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলো ফ্রান্স
/ ৩৯ দেখা হয়েছে
বার : রবিবার, ২৪ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

এনএনবি : গাজা অভিমুখী ত্রাণবাহী বহর ফ্লোটিলার আটক কর্মীদের প্রতি ‘নিন্দনীয় আচরণের’ অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর তাৎক্ষণিকভাবে ফরাসি ভূখ-ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই ঘোষণা দিয়েছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।  এক বিবৃতিতে বারোট বলেন, এই ফ্লোটিলার পদ্ধতির সঙ্গে আমরা একমত নই। এটি কোনও কার্যকর ফল বয়ে আনছে না এবং কূটনৈতিক ও কনস্যুলার সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তবে ফরাসি নাগরিকদের এভাবে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো বা নির্যাতন করা আমরা মেনে নিতে পারি না, বিশেষ করে কোনও সরকারি কর্মকর্তার মাধ্যমে। বারোট জানান, বেন গভিরের কর্মকা- ইতোমধ্যে ইসরায়েলের বহু রাজনৈতিক ব্যক্তিত্বও নিন্দা করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উসকানি দেওয়া তার দীর্ঘ বক্তব্য ও কর্মকা-ের ধারাবাহিকতা এটি। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিও বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। মঙ্গলবার গাজার ওপর অবরোধ ভাঙতে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাওয়ার চেষ্টা করা ৫০টি জাহাজের বহরে অভিযান চালিয়ে ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরদিন বুধবার বেন গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে থাকা কর্মীদের বিদ্রূপ করতে দেখা যায়। ফ্লোটিলা আয়োজকদের অভিযোগ, আটক কর্মীদের ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হতে হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে এবং অন্তত ১৫ জন যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের অভিযোগও রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ