বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বালুবাহী ড্রাম ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষের জেরে কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস উল্টে নিহত-৫ আহত ২০
/ ১৫৪ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থানাধীন শিমুলিয়া এলাকার শিয়ালডাঙ্গি দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৩-০০৯৩) রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের (বগুড়া ড ১১-২৭০৩) সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ২৫০ শয্যার জেরনারেল হাসপাতালে পাঠালে এক নারী পথেই মারা যান। নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫) ও খোকসা উপজেলার কমলাপুর গ্রামের জুনায়েদ আহাম্মেদ এর ছেলে নাবিল (২৮)। অপর দুই নিহত পুরুষের পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়া অভিমুখে আসছিল। খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস উল্টে খাদে পড়ে যায়। এই ঘটনায় এক নারীসহ মোট চারজন মারা যান। ঘাতক ড্রাম ট্রুাকটি আটক করে থানায় আনা হয়েছে বলে জানান। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হোসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় আনা ছয়জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। বাকি তিনজন পুরুষ ও এক নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ