বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্তে ভারতীয় কীটনাশক, ট্যাপেন্টাডল ট্যাবলেট, মদ ও পাতার বিড়ি উদ্ধার
/ ৬৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি। ২৩ মে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫৯ বোতল কীটনাশক এবং ১,৭৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ একাত্তর হাজার) টাকা। কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫২ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ ছাপান্ন হাজার তিনশত) টাকা। একই দিনে দুপুরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফুজিপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য (পনেরো হাজার) টাকা। অপরদিকে, একই দিনে মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ডাংমড়কা মাঠ এলাকায় একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (চুরাশি হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত সকল মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ ছাব্বিশ হাজার নয়শত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ