বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে ঘরে ঢুকে বিএনপি কর্মীকে গুলি
/ ৬৯ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বকুল হোসেন (৪০) নামে স্থানীয় একজন বিএনপি কর্মীকে ঘরে ঢুকে গুলি করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতাপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকুল হোসেনের চাচা কলেজ শিক্ষক জালাল উদ্দিন অভিযোগ করেন, দুপুরে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লার লোকজন বাড়িতে ঢুকে বকুল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তারা পিস্তলের গুলি ছুঁড়লে তা বকুলের পেটে বিদ্ধ হয়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। জালাল উদ্দিন আরো জানান, তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত জাতীয় সংসদ নির্বাচনে বকুল হোসেনসহ তাদের পরিবারের লোকজন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমানে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেন। ওই আসনে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন নুরুজ্জামান হাবলু মোল্লা। এসব নিয়ে তাদের মধ্যে রেষারেষি রয়েছে। এর জের ধরেই তার ভাতিজা বকুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষযে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা গুলি করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ বকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার কারণে এখনো তার জবানবন্দী রেকর্ড করা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ