বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কাতারের কর্মকর্তারা ইরানে, গেছেন পাকিস্তানের সেনাপ্রধানও
/ ৫৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

এনএনবি : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীদের তেহরানে যাওয়ার খবর দিয়েছে সংবাদমাধ্যম। শান্তি আলোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, প্রতিনিধি দলটি শুক্রবার তেহরানে পৌঁছায়। এদিকে একই দিন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান পৌঁছানোর খবর দিয়েছে আরেক সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়া। আলোচনায় ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন বক্তব্যের মধ্যে পাকিস্তানি সেনাপ্রধান ও কাতারের কূটনীতিকদের তেহরান সফরের খবর এল। বৃহস্পতিবার রুবিও বলেন, “কিছু ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তবে অতিরিক্ত আশাবাদী হতে চাই না। তাই দেখা, সামনের কয়েকটা দিন কী ঘটে।”
একই দিন ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “কোনো চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে কিছু বিষয়ে মতপার্থক্য কমে এসেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় মতবিরোধ রয়ে গেছে।” গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন। এদিকে পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে হামলা চালিয়েছে তারা।
এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান পরিবহন ব্যবস্থা; হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে। যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। সেই দুই সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখনও দুপক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ