বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পাটগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
/ ৯৬ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:২২ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত অবৈধভাবে বসানো খুঁটি অপসারণ করতে বাধ্য হয়েছে বিএসএফ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৫১ বিজিবি’র আওতাধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির নজরে আসামাত্রই কলসিরমুখ বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তীব্র আপত্তি জানান। বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের দাবি জানালে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন। পরে জিরো লাইনে বসানো খুঁটি অপসারণ করে নেন তারা। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, “আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে। আমাদের কড়া প্রতিবাদের কারণে বিএসএফ তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।” তিনি আরো বলেন, “বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ