বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদের আগেই মুক্তি পাচ্ছে মৌসুমী-হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’
/ ৩৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত আলোচিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঈদের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় এর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সেই রায় পেয়েই হাসান জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবারই (২২ মে) সিনেমাটি মুক্তি দেবেন। বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫০টি হলে সিনেমাটি বুকিং দেওয়া হয়েছে এবং আর বিলম্ব না করে শুক্রবার থেকেই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। তার ভাষায়, প্রচারণায় বড় অঙ্কের ব্যয় হয়েছে এবং দেরির কারণে আর্থিক ক্ষতিও হয়েছে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৩ মে সিনেমাটির প্রদর্শন সাময়িকভাবে স্থগিত করে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্মাতা আদালতের দ্বারস্থ হন। উল্লেখ্য, সিনেমাটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। জেবা জান্নাত নামের এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে সেন্সর বোর্ড প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে পরে আদালতের হস্তক্ষেপে সিনেমাটি মুক্তির পথ খুলে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ