বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল
/ ৫৮ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। হারারেতে ২৮ জুন থেকে ২ জুলাই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। হারারেতেই ৬, ৯ ও ১১ জুলাই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ১৫ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই। সংক্ষিপ্ত ভার্সনের সবগুলো ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে। ২০২২ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। দুই সিরিজই ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০২১ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত টেস্টে ২০বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৯টিতে এবং জিম্বাবুয়ে জিতেছে ৮টিতে । ৩টি টেস্ট ড্র হয়। তবে গত বছর সর্বশেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ের। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। ঐ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি : ২৮ জুন-২ জুলাই : টেস্ট, হারারে ৬ জুলাই : প্রথম ওয়ানডে, হারারে ৯ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, হারারে ১১ জুলাই : তৃতীয় ওয়ানডে, হারারে ১৫ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, বুলাওয়ে ১৭ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে ১৯ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ