বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা
/ ৫১ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে এবং জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মান সংস্থা বিএসটিআই’র উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে “বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬”। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক (রসায়ন) ও অফিস প্রধান প্রদীপ কুমার মালো। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো: হাসান ইমাম, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী, বিসিক কুষ্টিয়ার ডিজিএম আশানুজ্জামান মুকুল, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক বিশ্বে সঠিক পরিমাপ ব্যবস্থা বা মেট্রোলজি শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্ভুল মান নিয়ন্ত্রণ নিশ্চিতের মাধ্যমে ভোক্তাদের অধিকার রক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে মেট্রোলজির অবদান অপরিসীম। তারা আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা তৈরি করতে নির্ভুল তথ্য ও মানসম্মত পরিমাপ ব্যবস্থা অত্যন্ত জরুরি। একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে মেট্রোলজির কার্যকর প্রয়োগ সময়ের দাবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ