বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে কেন্দ্রের বাইরে খাতা নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক আটক : শিক্ষার্থী বহিষ্কর
/ ১২৮ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা নিয়ে লিখে দেওয়ার অভিযোগে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িত ৩ শিক্ষককে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী মো. নাসিরুল্লাহ বিশ্বাস (১৬) মহিষকুন্ডি মুসলিমনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। আটক ৩ শিক্ষক মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০) একই মাদ্রাসার শিক্ষক। তবে তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন না বলে পরীক্ষা কেন্দ্র সূত্র জানিয়েছে। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানাগেছে, দাখিল জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষার্থী নাসিরুল্লাহর পরীক্ষার খাতা কেন্দ্রের বাইরে থেকে লিখে এনে জমা দেওয়ার কাজ করছিলেন অভিযুক্ত ৩ শিক্ষক। অর্থের বিনিময়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবারও একই কায়দায় খাতা লিখে দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। তবে শিক্ষকদের আটকের পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কিছু বহিরাগতরাও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে হৈচৈ ও হট্টগোল বাঁধালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেন এবং শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ