বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা
/ ৪৬ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আট বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। স্পেনের সর্বোচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে নেওয়া প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬৫ কোটি টাকা) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল যে ২০১১ সালে শাকিরা ওই দেশে ১৮৩ দিন অবস্থান করেছিলেন এবং সে কারণে তিনি করদাতা হিসেবে বিবেচিত হবেন। তবে আদালত রায়ে স্পষ্ট জানায়, এ দাবির পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।
আদালতের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা করযোগ্য বাসিন্দা হিসেবে গণ্য হওয়ার নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং আরোপিত জরিমানা অবৈধ ঘোষণা করা হয়।
ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং ২৫ মিলিয়ন ইউরো জরিমানা। এ রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, দীর্ঘ আট বছর ধরে তাকে অন্যায়ভাবে হয়রানির শিকার হতে হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘এই সময়ে আমি অনেক মানসিক চাপ ও অনিদ্রার মধ্য দিয়ে গেছি, যা আমার স্বাস্থ্য ও পরিবারকে প্রভাবিত করেছে।’ শাকিরা আরও বলেন, তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ প্রমাণ করতে পারেনি কর্তৃপক্ষ, বরং পুরো প্রক্রিয়াটিই ছিল অন্যায় ও ভিত্তিহীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ