বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী
/ ৮১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। না হলে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও আমরা বাঁশ হাতে নিয়ে রেডি হব সীমান্তে। কোনো ভারতীয় বাহিনীকে অনুপ্রবেশ করতে দেব না।’ আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএসএফ গুলি করে বাংলাদেশি হত্যা করে আর বিজিবি প্রেস রিলিজে ভারতীয় বয়ান উল্লেখ করে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ চোরাচালান করতে পারে না। বাংলাদেশের সকল মানুষ অত্যাচার-নির্যাতনের শিকার। আমরা সীমান্তের শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি, এ মানুষগুলোর জন্য ফাউন্ডেশন গঠন করে দেব। সীমান্তে শহীদদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। মাছ ধরতে যাওয়া বাংলাদেশি খাদেমুলকে বিএসএফ গুলি করে শহীদ করেছে।’ নাসীরুদ্দীন আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। সে জায়গা থেকে আমরা সরকারকে বলব, রেড অ্যালার্টে যাওয়ার জন্য; সীমান্তবাসীকে বলব সংঘবদ্ধ হওয়ার জন্য।’ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইতিহাস থেকে চিন্তা করলে দেখা যায়, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন। ওই সময় শেখ মুজিবের সাথে গুন্ডা বাহিনী ভারতে পলাতক ছিল। সেখান থেকে তারা জিয়াউর রহমান সরকারকে ডিস্টার্ব করেছিল। একই কায়দায় শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে এবং তারা ওই দেশের পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে।’ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারকে বলব সকল ধরনের পুশ ইন বন্ধ করার জন্য। সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে বাঁশ নিয়ে পাহারা দেওয়ার জন্য। যাতে ভারত থেকে তারা কাউকে পুশ ইন করাতে না পারে। রোহিঙ্গা নিয়ে আমরা ঝামেলায় আছি, নতুন করে ঝামেলা নিতে চাই না।’ গণভোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করুন, আপনারাও ভালো, আমরাও ভালো। আর গণভোটের রায় বাস্তবায়ন না করলে এই সরকার থাকতে পারবে না। এই সরকার নতুন কিছু সৃষ্টি করতে পারছে না।’ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতহাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাংবাদিক নিপীড়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাংবাদিকদের ওপর এখনো নিপীড়ন চলছে। আগে করত শেখ হাসিনা সরকার; এখন করছে বর্তমান সরকার। সব সাংবাদিকের মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথমে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের বাড়িতে যান। তাঁদের খোঁজখবর নেন। পরে তাঁর কবর জিয়ারত করে হাতীবান্ধা ত্যাগ করেন। উল্লেখ্য, ১৪ মে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে স্থানীয় যুবক খাদেমুল নিহত হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ