বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি
/ ৪১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ প্রায় ১৮ বছর আগের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি আবারও স্মরণ করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ মুক্তির পর কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভিড়ের চাপে এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি, যেখানে নিরাপত্তার স্বার্থে তাকে শেষ পর্যন্ত বাথরুমে আশ্রয় নিতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, ২০০৮ সালে আইপিএল চলাকালীন কলকাতার একটি শপিংমলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শুরুতে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই সেখানে ভক্তদের প্রচ- ভিড় জমে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তা জনসমুদ্রের রূপ নেয়। অভিনেতা বলেন, ভিড় এতটাই বেড়ে যায় যে তিনি প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থার মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মলের কর্তৃপক্ষ তাকে নিরাপদে সরিয়ে নিতে বাধ্য হয়। তিনি আরও জানান, শেষ পর্যন্ত তাকে একটি বাথরুমে নিয়ে গিয়ে সাময়িকভাবে নিরাপদে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করে। সেই সময় নিজের জনপ্রিয়তার মাত্রা দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন বলে জানান ইমরান হাশমি। তার ভাষায়, এটি তার জীবনের অন্যতম অপ্রত্যাশিত ও ভয়াবহ অভিজ্ঞতা ছিল। উল্লেখ্য, ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত ‘জান্নাত’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। প্রেম, অপরাধ ও ক্রিকেট ম্যাচ ফিক্সিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি বলিউডে ইমরান হাশমির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ