বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে ইজি বাইকের ধাক্কায় স্বামীর মৃত্ব্য, হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী
/ ১০০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ স্বামীকে নিয়ে যাচ্ছিলেন রাজশাহীতে। পথে কুষ্টিয়া পৌর বাস টার্মিনালে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় স্বামী স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। বাসের ধাক্কায় প্রাণ যায় স্বামীর। স্ত্রীও মাথায় আঘাত পান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তাঁর স্ত্রী। নিহত আকমল হোসেনের (৭০) বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া এলাকায়। তাঁর স্ত্রীর নাম রাজিয়া খাতুন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আকমল তাঁর স্ত্রী রাজিয়াকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছিলেন। এ জন্য সকালে কুষ্টিয়ায় আসেন। কুষ্টিয়া পৌর বাস টার্মিনালের সামনে সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইকের ধাক্কায় তাঁরা দুজনই সড়কে ছিটকে পড়েন। কুষ্টিয়া ছেড়ে যাওয়া ঢাকাগামী এফ কে সুপার ডিলাক্সের একটি বাস এই দম্পতিকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকমল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজনেরই মাথায় আঘাত ছিল। ওই ব্যক্তির স্ত্রী চিকিৎসাধীন। তাঁর মাথায় আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আকমল হোসেনের জামাতা মিনারুল হোসেন বলেন, ‘শ্বশুরের লাশ এখনো মর্গে রাখা আছে। শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুুতি নিচ্ছি। এখানে (কুষ্টিয়া) তেমন চিকিৎসা পাওয়া যাবে না।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ