বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

উপসাগরীয় অঞ্চলের মানচিত্রে যুক্তরাষ্ট্রের পতাকা বসিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
/ ৪১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:০২ অপরাহ্ন

এনএনবি : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি ইরানকে নিশানা করে সামরিক শক্তি প্রদর্শনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নানা ছবি ও ভিডিও শেয়ার করে যাচ্ছেন। ইরানের নৌকায় ক্ষেপণাস্ত্র হামলা, মহাকাশ যুদ্ধ ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো বেশ কয়েকটা এআই ছবি পোস্ট করেছেন ট্রাম্প। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি ২০টিরও বেশি এআই-নির্মিত ছবি শেয়ার করেন, যার বেশিরভাগই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও জোরদার করারই হুমকিস্বরূপ। একটি ছবিতে দেখা যায়, ইরানের মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা জুড়ে দেওয়া হয়েছে এবং চারদিক থেকে তীর চিহ্ন ইরানের দিকে তাক করা হয়েছে। অন্য এক ছবিতে দেখা যায়, একটি মার্কিন ড্রোন ইরানের দ্রুতগামী নৌকায় আঘাত করছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, “বাই বাই, ফাস্ট বোটস।” এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং পাশে তার নিজের একটি ক্লিপ যুক্ত রয়েছে। পাঁচ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে ট্রাম্পকে একটি টেবিলে চাপড়াতে দেখা যায়, মনে হচ্ছিল তিনি কম্পিউটারে কিছু টাইপ করছেন এবং বলছেন, “বা বা বা বা…ফায়ার, বুম।” এমনকি মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করছেন, এমন ছবিতে ‘স্পেস ফোর্স’ লেখা শিরোনামের নিচে মহাকাশে নিজের একটি ছবিও পোস্ট করেছেন ট্রাম্প। আরেকটি ছবিতে তাকে একটি মহাকাশযানের ‘কিল বাটন’ বা ধ্বংসাত্মক বোতাম চাপতে দেখা যায়, যার ব্যাকগ্রাউন্ডে থাকা একাধিক স্ক্রিনে ক্ষেপণাস্ত্র হামলা ও পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য রয়েছে। অনলাইনে এই ছবি ও ভিডিওর বন্যা বইয়ে দেওয়ার আগে ট্রাম্প ট্রুথ সোশালে ইরানকে লক্ষ্য করে লেখেন, “ইরানের জন্য ঘড়ির কাঁটা টিকটিক করছে, তাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত মূল্যবান।” যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে বড় ধরনের হামলা চালানোর পর থেকেই যুদ্ধ শুরু হয়। এই সংঘাতের জেরে প্রতিবেশী ইসরায়েল ও লেবাননের মধ্যেও মারাত্মক লড়াই চলছে। এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বর্তমানে অবরুদ্ধ হয়ে পড়েছে, যা দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়ে থাকে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা কোনও চুক্তিতে যাবে না। অন্যদিকে, তেহরান ট্রাম্পের শর্তে চুক্তি করতে রাজি না হওয়ায় শান্তি আলোচনায় অচলাবস্থা কাটানো সম্ভব হচ্ছে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ