কাগজ প্রতিবেদক ॥ গ্রামীণ মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনতে সমাজ সেবক সিএসএস-এর প্রয়াত প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সোমবার সকাল থেকে দিনব্যাপী সিএসএস- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে কুষ্টিয়া সদর শূন্য এক ব্রাঞ্চ জোনাল ও আঞ্চলিক কার্যালয়ে এ সেবা কার্যক্রম শুরু হয়। ক্যাম্পে আগত শতাধিক নারী ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, গাইনী সংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন গাইনী ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডা. সাদিয়া মৌ। সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি গ্রামীণ নারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি করা হয় এই আয়োজনে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের জোনাল ম্যানেজার মোঃ একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক রকিবুল ইসলাম, ইসানুর গাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।


