বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ছাদ বাগানে সফেদা চাষ পদ্ধতি
/ ৬৬ দেখা হয়েছে
বার : রবিবার, ১৭ মে, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

কৃষি প্রতিবেদক ॥ সফেদা একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু ফল। এই ফলটি খুবই সুস্বাদু ও মিষ্টি। এতে রয়েছে শ্বেতসার, খনিজ, লবন ও ক্যালসিয়াম। দিন দিন ছাদ কৃষিতে এই ফলের চাষ বৃদ্ধি পাচ্ছে। টবে এই ফল চাষ করতে হলে বেলে দোআঁশ মাটি ব্যবহার করতে হবে। ছাদ কৃষিতে সফেদা চাষ পদ্ধতি দেখে নেয়া যাক- ছাদে সফেদা চাষ করতে হলে ১২-২০ ইঞ্চি টব বা ব্লিচিং পাউডারের ড্রাম ব্যবহার করতে হবে। ড্রামের নিচের দিকে ৩-৫ টি ছিদ্র করে নিতে হবে । যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে । টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে । টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে একটু বেশি সময় রোদ কিংবা বৃষ্টির সময় বৃষ্টি পায় । এবার ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৫০ গ্রাম টি,এস,পি সার, ৫০ গ্রাম পটাশ সার, ১০০ গ্রাম সরিষার খৈল এবং ২০০ গ্রাম হাড়ের গুড়া একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন । অতঃপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার ৮-১০ দিন একইভাবে রেখে দিতে হবে । মাটি যখন ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ সফেদা কলমের চারা উক্ত টব বা ড্রামে রোপন করতে হবে । চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে । সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে । যাতে গাছের গোড়া দিয়ে বেশী পানি না ঢুকতে পারে । একটি সোজা কাঠি দিয়ে গাছটিকে বেধে দিতে হবে । চারা লাগানোর পর প্রথমদিকে পানি কম দিতে হবে । আস্তে আস্তে পানি বাড়াতে হবে। অন্যান্য পরিচর্যা: চারা লাগানোর ৪-৫ মাস পর থেকে নিয়মিত ১৫-২০ দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি প্রয়োগ করতে হবে । সরিষার খৈল কমপক্ষে ৭ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে । তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে । প্রতিবছর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে । ২ ইঞ্চি প্রস্থে এবং ৮ ইঞ্চি গভীরে শিকরসহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে । মাটি পরিবর্তনের এই কাজটি সাধারণতঃ বর্ষার শেষ এবং শীতের আগে করলেই ভাল হয় । সফেদা গাছে শিকড় বেশি হয়। তাই মাঝে মাঝে মাটি খুচিয়ে দেয়ার সময় কিছু শিকড়ও কেটে দিতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ