বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাহরুখের সঙ্গে মুখোমুখি অভিষেক ‘কিং’ নিয়ে বাড়ছে কৌতূহল
/ ৫২ দেখা হয়েছে
বার : শনিবার, ১৬ মে, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দক্ষিণ আফ্রিকায় চলমান শুটিং সেট থেকে আচমকাই ভাইরাল হলো বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের একটি নতুন লুক। ট্রেঞ্চ কোট, চোখে রোদচশমা এবং হাতে শটগান-গাড়ির ওপর দাঁড়িয়ে এমন ভয়ংকর অবতারে দেখা গেছে তাকে। সিনেমাটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। জানা গেছে, এটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ সিনেমার শুটিং সেটের ছবি। শাহরুখ খান অভিনীত এই বিগ বাজেট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন, এমন খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ফাঁস হওয়া সিনেমার মাধ্যমেই তার চরিত্র নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা যাবে এক ভয়ংকর খলনায়কের চরিত্রে- এমনটাই বলছে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র। আর সেই চরিত্রেই শাহরুখ খানের সঙ্গে তার মুখোমুখি সংঘাতের দৃশ্য থাকবে বলে জানা যাচ্ছে। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। এর আগেও একাধিক ছবিতে খলনায়ক চরিত্রে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিষেক বচ্চন। ইউভা, রাবণ এবং বব বিশ্বাস-এর মতো সিনেমায় তার ভিন্নধর্মী চরিত্র প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও। জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই চরিত্রটি অত্যন্ত যতœসহকারে তৈরি করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিষেকের শারীরিক গঠনে পরিবর্তন আনার প্রয়োজন হয়, যার জন্য তিনি দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস রুটিন অনুসরণ করছেন বলেও সূত্রের খবর। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে সম্পূর্ণ ভিন্ন দুই রূপে দেখা যাবে। তাদের মধ্যে সংঘাত ও অ্যাকশন নির্ভর দৃশ্য সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। অভিষেক বচ্চনের ক্যারিয়ার বরাবরই ওঠানামার মধ্য দিয়ে গেছে। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও, বক্স অফিস সাফল্য নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে ভিন্নধর্মী চরিত্রে তার অভিনয় সবসময়ই প্রশংসা কুড়িয়েছে। এবার ‘কিং’সিনেমার মাধ্যমে তিনি নতুন করে আলোচনায় ফিরতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়। আর শাহরুখ-অভিষেক মুখোমুখি লড়াই ঘিরে এরই মধ্যে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ