বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘রইদ’-এ মেঘদলের ‘রহে না’, অবমুক্ত
/ ৪৩ দেখা হয়েছে
বার : শনিবার, ১৬ মে, ২০২৬, ২:০২ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ চার বছর আগে ‘হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে সাড়া ফেলেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার তিনি ফিরছেন নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। কদিন আগে প্রকাশিত ছবির ‘রইদে আইলা গা জুড়াইতে’ ও ‘মন ছাড়া কি’ গান দুটি। শুক্রবার অবমুক্ত হলো নতুন গান ‘রহে না’।
‘রহে না’ মেঘদলের গান, গেয়েছেন শিবু কুমার শীল। দল সূত্রে জানা যায়, ঘরানার বাইরে প্রথমবারের মতো ফোক-ফিউশন গান করলো তারা। গান প্রসঙ্গে শিবু কুমার শীল জাগো নিউজকে বলেন, ‘মেঘদলের “এ হাওয়া” গানটি “হাওয়া” সিনেমায় ব্যবহার হয়। সেটার ধারাবাহিকতা বলতে গেলে “রহে না”। গানটিতে এক রকম বৈরাগ্য আছে, ঘর ছাড়ার ব্যাপার আছে, সাথে আবার ঘরে ফেরার ব্যাপারও আছে। সেই সাথে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি আকুল হয়ে থাকার ব্যাপারও আছে এই গানে। মানুষের ঘরে বাহিরের যে অস্থিরতা, টানাপোড়ান, সেই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করেছি।’
মেঘদল জানায় ‘রহে না’ গানে কণ্ঠসঙ্গত করেছেন নেদারল্যান্ডসের শিল্পী রায়না রোডিনা ভ্যান ডে মির। এ ছাড়া তবলায় সঙ্গত করেছেন অন্তর ও সারেঙ্গিতে ঋক।
রটারডাম চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’। বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে রোদ এবার মুক্তি পাচ্ছে নিজ দেশে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম ঘিরে ‘রইদ’ সিনেমার কাহিনি। এ দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এ ছাড়া আরও আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ