বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মমতার পরাজয়ে গান গেয়ে উচ্ছ্বাস, মুখ খুললেন ঊষা উত্থুপ
/ ৬২ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উত্থুপ। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে ছড়িয়ে পড়ে, মমতার বিদায়ে নাকি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক নেটিজেন ঊষা উত্থুপের পুরনো একটি গান শেয়ার করে দাবি করেন, ‘দিদি গো’ গান গেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় উদযাপন করছেন এই শিল্পী। একই সঙ্গে ওই পোস্টে আরও দাবি করা হয়, তৃণমূল আমলে তার কাছেও ‘কাটমানি’ চাওয়া হয়েছিল বলে তিনি নাকি একসময় কলকাতা ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন। তবে পুরো বিষয়টিকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ঊষা উত্থুপ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যে গানটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি বহু বছর ধরে আমি গেয়ে আসছি। এটি একটি আরবি সুর থেকে অনুপ্রাণিত বাংলা গান। এর সঙ্গে বর্তমান রাজনীতির কোনো সম্পর্ক নেই।’ কলকাতা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন এই বর্ষীয়ান শিল্পী। তিনি বলেন, ‘আমি ১৯৭৬ সাল থেকে কলকাতায় আছি। কোনোদিন এই শহর ছেড়ে মুম্বাই চলে যাইনি। কলকাতা আমার ঘর ছিল, এখনও আছে।’
এদিকে মায়ের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তার মেয়ে অঞ্জলি উত্থুপও। তিনি লিখেছেন, ‘খুব ভালো বলেছ মা। গান গেয়ে সবাইকে আনন্দ দাও।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ