বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী
/ ৪৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি প্রায়ই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। ১৩ মে তার দেওয়া এক স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষকে ইঙ্গিত করে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি, এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা মানায়?’ স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। অনেকেই ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্ক ও সমালোচনার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেন এই অভিনেতা। যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি। চলচ্চিত্রের নানানে বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব দেখা যায় ওমর সানীকে। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির অনিয়ম, সমালোচনা কিংবা ব্যক্তিগত মতামত নিয়ে খোলামেলা বক্তব্য দিতে দেখা গেছে তাকে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন ঘিরেই আলোচনায় এসেছিলেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। পরে জানা যায়, সেটি ছিল তাদের অভিনীত একটি কাজের প্রচারণা। সেই কাজ এবার আলোর মুখ দেখছে। ওয়েব সিরিজ হিসেবে শুটিং হলেও পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ছবিটির পরিচালক হাসান জাহাঙ্গীর ও ওমর সানী। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের ওই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আজ (১৩ মে) জানা গেছে, সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ