বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মায়ের কোলেই চিরনিদ্রায় গেলেন আতাউর রহমান
/ ৫২ দেখা হয়েছে
বার : বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ শহীদ মিনারে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে আতাউর রহমানকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সেখানে মায়ের কবরেই তাকে সমাহিত করা হলো। মৃত্যুর মধ্য দিয়ে আবারও যেন মায়ের কোলেই ফিরে গেলেন তিনি। এর আগে রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ছোট ভাই আবু নোমান মামুদুর। জানাজায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও গাজী রাকায়েতসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বাধীনতা ও একুশে পদক পাওয়া আতাউর রহমান মারা যান সোমবার রাত সাড়ে ১২টার দিকে। তিনি রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
দেশের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকটি মাধ্যমে কাজ করেছেন এই নাট্য ব্যক্তিত্ব। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চনির্দেশনা করেছেন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।
মঞ্চনাটকে অবদানের জন্য তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে পান স্বাধীনতা পুরস্কার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ