বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রেমিকাকে বিয়ে করতে বগুড়ার ছেলে কুষ্টিয়ায় এসে হাসপাতালে ভর্তি
/ ৬৮ দেখা হয়েছে
বার : বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে এসে হাসপাতালে ঠাঁয় হয়েছে বগুড়ার বাসিন্দা এক ছেলের। প্রেমিকাকে না পেয়ে তাঁর বাড়ির পাশে একটি বাগানের ভেতর বিষপান করেন ওই তরুণ। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়া গ্রামে। ইলিয়াস সরদার নামের ওই তরুণ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে। ওই তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে টিকটকে ভিডিও দেখে ওই তরুণ-তরুণীর মধ্যে ভালো লাগা তৈরি হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের পরিচয়। কথোপকথনের একপর্যায়ে তাঁদের প্রেম হয়। গত সোমবার তরুণীর সঙ্গে দেখা ও বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায় আসেন ওই তরুণ। প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন। মেয়ের পরিবার শর্ত জুড়ে দেয়, ছেলের বাবা-মাকে আসতে হবে। এরপর তরুণ তাঁর পরিবারকে জানান। তবে পরিবার থেকে তাঁকে বকাঝকা করা হয়। এরপর সন্ধ্যার দিকে মেয়ের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করেন ওই তরুণ। দ্রুত তাঁকে উদ্ধার করে মিরপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ইলিয়াস সরদার বলেন, ‘আমরা রাজি, কিন্তু আমার পরিবার থেকে কেউ আসেনি, তাই বিয়ে হয়নি। আমার বাবা-মা আমাকে বকাবকি করায় আমি আত্মহত্যার চেষ্টা করেছি।’ তবে এ ঘটনার পর কোনো পরিবারের লোকজনই ওই তরুণের খোঁজ নিচ্ছেন না। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা বলেন, গত সোমবার রাতে ইলিয়াস নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। হাসপাতালে চিকিৎসা চলছে। আজ বুধবার সকাল পর্যন্ত ওই তরুণের পরিবারের কেউ আসেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ