বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সূর্যাস্তের আলোয় পরীমনি, ভক্ত বললেন, ‘নজর লাগবে তো’
/ ৪৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও মুগ্ধতা ছড়ালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (১১ মে) বিকেল তিনটার দিকে নিজের ফেসবুকে একসঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর সেই ছবিগুলো ঘিরেই ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে প্রশংসার ঝড়। ছবিগুলোতে সুইমিংপুলের ধারে শান্ত পরিবেশে দেখা গেছে পরীমনিকে। পেছনে অস্তগামী সূর্যের সোনালি আভা, আকাশজুড়ে মেঘের নরম ছায়া আর চারপাশের সবুজ প্রকৃতি-সব মিলিয়ে যেন এক স্বপ্নিল আবহ তৈরি হয়েছে। একটি ছবিতে পুলের কিনারায় বসে দূরে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। অন্য ছবিতে চোখ বন্ধ করে চুলে হাত দিয়ে উপভোগ করছেন সন্ধ্যার মুহূর্ত। আরেকটি ছবিতে সূর্যের আলো এসে পড়েছে তার চুল ও পোশাকে, যা পুরো ফ্রেমে এনে দিয়েছে উষ্ণতা ও নান্দনিকতা। হালকা ফুলেল নকশার ঢিলেঢালা পোশাকে পরীমনির এই উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের। ছবিগুলোর মন্তব্যের ঘরেও চোখে পড়েছে ভক্তদের উচ্ছ্বাস। ফারহানা নামের এক ভক্ত লিখেছেন, ‘এভাবে ছবি তুলবেন না আর কখনো, নজর লাগবে তো আপু। মেয়ে হয়ে ক্রাশ খেয়ে যাচ্ছি এখন।’ সাকিব আহমেদ নামের একজন মন্তব্য করেন, ‘এত সুন্দর করে তোমার এই চাঁদ এর মত সুন্দর পায়ে কে মেহেদি দিয়ে দিলো।’প্রদীপ নামের একজন লিখেছেন, ‘রূপের রানি পরীমনি’।ব্যক্তিগত জীবন, অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। এবারও সূর্যাস্তের আলোয় তার মোহময় উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু করোনার মাঝে পরীমনিকে ৩ টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। এরপর অভিনেতা শরিফুল ইসলাম রাজের সঙ্গে পরী বিবাবহ বন্ধনে আবদ্ধ হন। তার সেই বিয়েও স্থায়ী হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ