বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা
/ ৬৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

এনএনবি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোয়া দুইশ প্রার্থীর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যয় করেছে সাড়ে চার কোটি টাকা। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনি ব্যয়ের এ বিবরণী জমা দেওয়া হয়। এবার জামায়াত ২২৭ আসনে প্রার্থী দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সাড়ে চার কোটি টাকাই ব্যয়ের সুযোগ ছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। এ ভোটের ফলের গেজেট প্রকাশ হয় পরদিন। গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলের ব্যয় জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেন। তাদের একজন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ইসি সচিবের কাছে জামায়াতের নির্বাচনি ব্যয়ের প্রতিবেদন জমা দিয়েছি। “আইন অনুযায়ী নির্ধারিত ব্যয়সীমা ছিল সাড়ে চার কোটি টাকা, আমাদের দলের খরচও তাই হয়েছে। এর মধ্যে প্রার্থীদের অনুদান দেওয়া হয়েছে চার কোটি টাকা। আর প্রচারণার নানা খাতে বাকি খরচ রয়েছে।” জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসাবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা। দলটির নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ হিসেবে এ ব্যয় দেখিয়েছে। জামায়াতের নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসাবে আরও ২ লাখ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ২০১৩ সালের নিবন্ধন বাতিলের পর দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটে ছিল না জামায়াত। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় আদালতের আদশে নিবন্ধন ফিরে পায় জামায়াতে ইসলামী। দলটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬৮টি আসনে জয়ের মুখ দেখেছে। গেল বছর ইসির কাছে দেওয়া জামায়াতের সবশেষ নিরীক্ষা প্রতিবেদনে ২০২৪ সালে ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা আয়ের বিপরীতে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা ব্যয় দেখিয়েছিল দলটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ