বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় ড্রেন ঘেঁষে বহুতল ভবন নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ
/ ৫৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া চাঁদ মোহাম্মদ সড়কে নতুন কুঁড়ি স্কুলের সামনে পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভবনটির নির্মাণকাজে নির্ধারিত সীমানা না মেনে ড্রেন ঘেঁষে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফ্ফর নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই ভবনের নির্মাণকাজ কয়েক মাস ধরে চলমান রয়েছে। পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবনের সামনে অন্তত ৫ ফুট এবং বাকি তিন পাশে ৩ ফুট ৩ ইঞ্চি খালি জায়গা রাখার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশের ড্রেন ঘেঁষে ভবনের দেয়াল নির্মাণ করা হয়েছে। এমনকি সিঁড়ির স্লাব ও অন্যান্য অবকাঠামোও ড্রেনের দেয়ালের সঙ্গে লাগানো অবস্থায় নির্মাণাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের শুরুতে দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছিল। এতে পথচারী ও যান চলাচলেও বিঘ্ন ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ভবন নির্মাণের বিষয়টি নিয়ে একাধিকবার কুষ্টিয়া পৌরসভায় মৌখিক অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর বাধা উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক। তারা আরো বলেন,আইনের প্রয়োগ না থাকলে আইন করে লাভ কী? সরকার ফুটপাত ও জনপথ দখলমুক্ত রাখতে নানা উদ্যোগ নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তবে এ বিষয়ে নির্মানাধীন ভবন মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, আমরা যেভাবে প্ল্যান অনুমোদন দিই, অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির মালিকেরা সেই অনুযায়ী নির্মাণ করেন না। ভবন নির্মাণ কোড মেনে চলতে অনেকেই অনাগ্রহী। তিনি আরও বলেন, লেআউট দেওয়ার সময় আমাদের অবহিত করার নিয়ম থাকলেও অনেকেই তা করেন না। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ ছাড়াই পৌর কর্তৃপক্ষের নজরদারির বিষয়ে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ করা বাধ্যতামূলক। নকশায় ভবনের চারপাশে কতটুকু খালি জায়গা রাখতে হবে তা স্পষ্ট উল্লেখ থাকে। কেউ তা অমান্য করলে পৌর কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে নির্মাণকাজ বন্ধসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ