বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

করমচা খাওয়ার উপকারিতা
/ ৬২ দেখা হয়েছে
বার : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কৃষি প্রতিবেদক ॥ কম পরিচিত কিন্তু অনেক বেশি উপকারী একটি ফল হলো করমচা। এটি বাজারে কিনতে পাওয়া যায় ঠিকই তবে কম মানুষই এটি কিনে খান। এদিকে অবহেলার কারণে বঞ্চিত হয়ে যান নানা ধরনের উপকারিতা থেকে। কারণ করমচায় থাকে প্রচুর ভিটামিন সি, বি এবং আয়রন। এছাড়াও এই ফলে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ট্যানিন, ক্যারিসোন এবং ট্রাইটারপেনয়েড। করমচা খেলে কী উপকারিতা পাওয়া যায়? জেনে নিন- কোষ্ঠকাঠিন্য দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে করমচা। এই ফলে আছে পানিতে দ্রবীভূত হওয়ার মতো পর্যাপ্ত ফাইবার। তাই করমচা খেলে খুব সহজে পেট পরিষ্কার হয়। নিয়মিত করমচা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হতে সময় লাগে না। তাই উপকারী এই ফল যোগ করুন আপনার খাবারের তালিকায়। হজমশক্তি ভালো রাখে আমাদের শরীরের সুস্থতার জন্য হজমশক্তি ভালো রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে করমচা। কারণ উপকারী এই ফলে আছে পেক্টিন নামক একটি উপাদান। যা সব ধরনের ফলে পাওয়া যায় না। পেটের নানা সমস্যা দূর করতে এই উপাদান দারুণ কার্যকরী। সেইসঙ্গে এটি হজমশক্তি বাড়াতেও সহায়ক।মানসিক স্বাস্থ্য ভালো রাখে শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ কাজ করে করমচা। কারণ এই ফলে আছে প্রচুর ম্যাগনেসিয়াম। সেইসঙ্গে আরও পাওয়া যাবে বিভিন্ন ধরনের ভিটামিন ও ট্রাইটোফেন নামক একটি উপাদান। এটি স্নায়ুর উন্নতি করতে সাহায্য করে। সেইসঙ্গে করমচা খেলে বাড়ে সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ। এটি মন ভালো রাখতে কাজ করে। প্রদাহ কমাতে কাজ করে শরীরে নানা কারণেই প্রদাহের সৃষ্টি হতে পারে। এটি দূর করতে কাজ করে করমচা। আপনি যদি নিয়মিত করমচা খান তবে তা আপনার শরীরের প্রদাহ দূর করবে। কারণ উপকারী এই ফলে আছে প্রদাহ কমানোর কয়েকটি উপাদান। কোনো কারণে চোট বা আঘাত পেলে সেই ব্যথা দূর করতেও সাহায্য করে করমচা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ