বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘সোনা বন্ধের গায়’ নিয়ে আসছেন তানজিল মিসবাহ, সঙ্গে অলংকার চৌধুরী
/ ৬৭ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ভালোবাসার মানুষের রূপ যেন খাঁটি সোনার মতো উজ্জ্বল। সেই সৌন্দর্যের মায়ায় ডুবে প্রেমিকের হৃদয়ে জন্ম নেয় অদ্ভুত এক আলোড়ন। প্রিয় মানুষের এমন মোহময় সৌন্দর্য ও প্রেমের অনুভূতিকে কেন্দ্র করেই নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহ। ‘সোনা বন্ধের গায়’ শিরোনামের এই নতুন গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিল মিসবাহ নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। ড্যান্স ঘরানার এ গানের ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। ভিডিওতে জুটি বেঁধে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সোয়েব আক্তার শান্ত ও অভিনেত্রী অলংকার চৌধুরীকে। এছাড়াও বিশেষ উপস্থিতিতে থাকছেন তানজিল মিসবাহ নিজেও। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। নতুন গান প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘আমি সাধারণত বিরহের গান বেশি করি। এবার পুরোপুরি ভিন্নধর্মী একটি কাজ করেছি। শ্রোতাদের জন্য নাচে-গানে ভরপুর নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ জানা গেছে, আগামী ১৪ মে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘সোনা বন্ধের গায়’ গানের ভিডিও। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি উন্মুক্ত করা হবে। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রকাশ পাওয়া তানজিল মিসবাহ’র ‘চাঁদ বদনে’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। মাত্র তিন মাসে ১৫ মিলিয়নের বেশি দর্শক-শ্রোতা উপভোগ করেছেন গানটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ