বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফ্যাটি লিভার নিয়ে অবহেলা, লাইফ সাপোর্টে কারিনা কায়সার
/ ৫৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন হেপাটাইটিসের কারণে তার লিভার কার্যকারিতা হারাতে বসেছে। অনুরাগী ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছে কারিনার পরিবার।
কদিন ধরেই ফেসবুক মারফত পাওয়া যাচ্ছিল কারিনা কায়সারের অসুস্থতার খবর। শোনা যাচ্ছিল, লিভার জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। ৯ মে শনিবার দুপুরে তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এ প্রসঙ্গে ফেসবুকে একটি বার্তা দেন। তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বড় মেয়ে কারিনার শারীরিক অবস্থা প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, ‘তার অবস্থা খুব একটা ভালো নয়। ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ঠিক মতো ওষুধ খায়নি। হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলর হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
আক্ষেপ করে কায়সার হামিদ বলেন, ‘আমি জানতামই না যে, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার কোনো সেট-আপই নেই এ দেশে। এই আধুনিক যুগে এসে বাংলাদেশে এটা কেন থাকবে না। হয়তো আমার মেয়েকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি করছি। ফ্যাটি লিভার অনেকের থাকে, কিন্তু শরীরের যতœ নিতে হবে। ৭০ শতাংশ আক্রান্ত হলে বিদেশে যেতে হবে। তাই শরীরের যতœ নিন।’
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ