বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগের চাপে কিয়ার স্টারমার
/ ৫০ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

এনএনবি : ইংল্যান্ডে কাউন্সিল এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। ক্ষমতাসীন লেবার পার্টির ২০-এর বেশি এমপি প্রধানমন্ত্রীকে তার পদত্যাগের সময়সীমা ঘোষণার আহ্বান জানিয়েছেন। তবে স্টারমার এখনও দৃঢ়—তিনি পদত্যাগ করবেন না। তার মন্ত্রিসভার সদস্যরাও তার প্রতি সমর্থন ব্যক্ত করে বার্তা দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। জাতীয় নির্বাচনের দুই বছর আগে ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্টে এমন ভরাডুবিকে লেবার পার্টির জন্য অশনি সঙ্কেত হিসেবেই বিবেচিত হচ্ছে। বিবিসি লিখেছে, ওয়েলসের পার্লামেন্টে ঐতিহাসিক পরাজয়ের দেখা পেয়েছে স্টারমারের দল। ২৭ বছর পর ক্ষমতা হারিয়েছে তারা। এবারের ভোটের ফলে ওয়েলসের স্বাধীনতাপন্থি মধ্য-বাম প্লাইড কামরি সেখানে সর্ববৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে, ৯৬ আসনের পার্লামেন্টে তারা জিতেছে ৪৩ আসন। এক ধাক্কায় ৩৪ আসন নিয়ে দ্বিতীয় হয়েছে জনতুষ্টিবাদী ডানপন্থি দল রিফর্ম ইউকে। লেবার ৯টি, কনজারভেটিভ পার্টির প্রার্থীরা ৭টি আসনে জিতেছে। লেবার ডেমোক্র্যাট ও গ্রিন পেয়েছে যথাক্রমে ২টি ও ১টি। স্কটল্যান্ডে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টি। আগের বারের চেয়ে ছয়টি কমে এবার তাদের আসন সংখ্যা ৫৮। ১৭টি আসন নিয়ে চমক দেখিয়েছে রিফর্ম ইউকে। স্কটিশ গ্রিন ও লিবারেল ডেমোক্র্যাটদেরও আসন বেড়েছে। কমেছে লেবার আর কনজারভেটিভদের। ইংল্যান্ডের ১৩৬টি কাউন্সিলের মধ্যে ১৩১টির ফলাফল ঘোষিত হয়েছে। এতে রিফর্ম ইউকের হাতে লেবাররা পুরোপুরি ধরাশায়ী হয়েছে। আগের বারের চেয়ে এক হাজার ৪৪২টি বেড়ে তাদের কাউন্সিলর সংখ্যা হয়েছে এক হাজার ৪৪৪। লেবার হারিয়েছে এক হাজার ৪০৬ কাউন্সিলর, তাদের হাতে আছে মাত্র ৯৯৭টি। ৫৫৭ কাউন্সিলর খুইয়ে কনজারভেটিভদের অবস্থান চতুর্থ; তাদের টপকে তৃতীয় হওয়া লিবারেল ডেমোক্র্যাটদের পাশাপাশি গ্রিন এবং স্বতন্ত্ররাও এবার বেশ ভালো ফল করেছে। লেবার পার্টির উপপ্রধান লুসি পাওয়েল বিবিসিকে বলেছেন, নির্বাচনে এ ভরাডুবি দায় নিচ্ছেন প্রধানমন্ত্রী স্টারমার, তবে তিনি পদত্যাগ করছেন না। “তিনি দায় স্বীকার করে নিচ্ছেন। তিনি বলেছেন—আমাদের পরিবর্তন আনতে হবে। লোকজন যা বলছে তিনি তা শুনতে পেয়েছেন। ভোটারদের বার্তা দল শুনতে পেয়েছে। আমাদের অনেক বেশি ভালো করতে হবে। “স্টারমার পরিষ্কার করেছেনÑ তিনি একটা দায়িত্বে রয়েছেন এবং তিনি তা চালিয়ে যেতে চান,” বলেছেন পাওয়েল। লেবার পার্টির সাবেক উপপ্রধান হ্যারিয়েট হারম্যানও বলছেন, স্টারমারের পদত্যাগ করা উচিত হবে না, তবে তাকে পরিস্থিতি বদলে পদক্ষেপ নিতে হবে। “তার দায়িত্ব নেওয়ার দুই বছরে পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। কিছু জিনিসের জন্য তিনি দায়ী, কিছু জিনিসের জন্য নন। তাকে ঘুরে দাঁড়াতে হবে, এটা তার হাতে,” বিবিসি রেডিও ফোর-কে এমনটাই বলেছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ