বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নায়ক মান্না ও থালাপতি বিজয় একসঙ্গে ভাইরাল ছবি নিয়ে তুমুল রহস্য
/ ১২৯ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না ও তামিল সুপারস্টার থালাপতি বিজয় একসঙ্গে। এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় তৈরি হয়েছে রহস্য। অনেকেই দাবি করছেন, প্রায় দুই দশক আগে তোলা হয়েছিল ছবিটি। তবে এটি বাস্তব কোনো মুহূর্তের ছবি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। চলচ্চিত্রসংশ্লিষ্টদের একাংশের ধারণা, ছবিটি সত্যিও হতে পারে। কারণ, ২০০৩-০৪ সালের দিকে মান্নার অভিনীত কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে হয়েছিল। বিশেষ করে প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সে সময় নিয়মিত যাতায়াত ছিল তার। একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলছিল সেখানে। সেই সূত্রে দুই তারকার দেখা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি বলেন, অনেক আগের ঘটনা হওয়ায় স্পষ্টভাবে মনে নেই। তবে বিভিন্ন কাজের সূত্রে মান্নার ভারতে যাতায়াত ছিল বলেও জানান তিনি। ভাইরাল ছবিটি ঘিরে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়াও নজর কাড়ছে। কেউ বলছেন, মান্না ছিলেন সাধারণ মানুষের নায়ক। আবার কেউ মন্তব্য করছেন, রাজনীতির বাইরে থাকায় তার প্রতি মানুষের সম্মান আজও অটুট রয়েছে। ঢালিউডের মান্না এবং কলিউডের বিজয়- দুজনই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে গণমানুষের তারকা হিসেবে পরিচিত। তাই এই ছবি দুই দেশের সিনেমাপ্রেমীদের মাঝেও আলাদা কৌতূহল ও আবেগ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ