বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে দরবার শরীফে এবার খাদেমের ওপর হামলা
/ ৯৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এবার এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের ভেতরে হামলার এ ঘটনা ঘটে। আহত খাদেম কামাল হোসেন উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফে প্রতিবছর বৈশাখের ২৯, ৩০ এবং ১লা জ্যৈষ্ঠ বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। ওরশকে কেন্দ্র করে দরবার এলাকায় মেলার আয়োজন করা হয়। ওরশকে সামনে রেখে চলছিল প্রস্তুতি। শনিবার মেলার কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে খাদেমের ওপর হামলার ঘটনা ঘটে এমন অভিযোগ স্থানীয়দের। এদিকে খাদেমের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, মৃত রহিম বক্স বিশ্বাসের ছেলে আমিরুল বিশ্বাস (৫৫), হাকিম বিশ্বাসের ছেলে উকিল বিশ্বাস (৪৫), আমিরুল বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস এবং উকিল বিশ্বাসের স্ত্রী বুলবুলি খাতুন (৩৫) দেশীয় অস্ত্র লাঠি, বাটাম ও লোহার পাইপ দিয়ে খাদেম কামাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় কামাল হোসেনকে উদ্ধার করতে গেলে তার বোন রিতা খাতুন (৩৫) কেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে ওই মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দাবি, আসন্ন ওরশ শরীফ ও মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার বোন রিতা খাতুন তাকে উদ্ধার করতে আসলে তাকেও মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের হার ছিনিয়ে নেওয়া হয়। খাদেমের ওপর হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খাদেমের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ